পশ্চিমবঙ্গে সিগ্রামস এক্সক্লামেশন লঞ্চ করল পার্নড রিকার্ড ইন্ডিয়া

পশ্চিমবঙ্গে সিগ্রামস এক্সক্লামেশন লঞ্চ করল পার্নড রিকার্ড ইন্ডিয়া। এটি গত তিন দশকের মধ্যে কোম্পানির সবচেয়ে বড় উদ্ভাবন, যা দেশের প্রথম মাল্টি-ক্যাটাগরি ব্র্যান্ড হিসেবে হুইস্কি, ভদকা, জিন, রাম এবং ব্র্যান্ডি, এই পাঁচটি ভিন্ন স্পিরিট ক্যাটাগরিকে একই প্রিমিয়াম অ্যাডমিক্স সেগমেন্টে এবং একটি নির্দিষ্ট অভিন্ন মূল্যে নিয়ে এসেছে। ২৬ থেকে ৩০ বছর বয়সি তরুণ প্রাপ্তবয়স্কদের লক্ষ্য করে তৈরি এই ব্র্যান্ডটি এমন এক সময়ে বাজারে এসেছে যখন প্রতিবছর দুই কোটিরও বেশি মানুষ আইনি ভাবে মদ্যপানের বয়সে প্রবেশ করছেন।
কোম্পানির সিইও জঁ তুবুল জানান, ভারতের পরবর্তী প্রজন্মের গ্রাহকদের বৈচিত্র্যময় পছন্দের কথা মাথায় রেখেই এই অভিনব ব্র্যান্ডটি তৈরি করা হয়েছে, যেখানে গ্লোবাল প্রযুক্তির ছোঁয়ায় সেরা ভারতীয় স্পিরিট একত্রিত করা হয়েছে। স্পেসসাইডের স্কচ মল্ট দিয়ে তৈরি হুইস্কি, ফরাসি ও ভারতীয় আঙুরের মিশ্রণে তৈরি ব্র্যান্ডি, দেশি গুড় ও জ্যামাইকান স্পিরিটের রাম, রাশিয়ান মুনস্টোন প্রযুক্তির ভদকা এবং জার্মান জুনিপার বেরির জিনের মতো আকর্ষণীয় বৈচিত্র্য নিয়ে এসেছে এই ব্র্যান্ড। এর স্বাতন্ত্র্যসূচক ‘!’ চিহ্নের ডিজাইন রিটেল বাজারে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে বিশেষভাবে সাহায্য করবে। প্রিমিয়াম অথচ সহজলভ্য মূল্যে বিশেষ অভিজ্ঞতা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।