রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয় সরকরের তরফে। এবারও করা হলো আরও এক ঘোষণা। রাজ্যের উন্নতিই প্রধান কার্য, এবারও করা হলো আরও এক ঘোষণা। অ-সংগঠিত খাতের কর্মীদের অবসর জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
মন্ত্রিসভা বৈঠকে অটল পেনশন যোজনা ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত সম্প্রসারণের অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে অবসরপ্রাপ্ত ও অবসরপ্রস্তুত লক্ষ লক্ষ বেসরকারি কর্মী বড় স্বস্তি পেলেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে অটল পেনশন যোজনাকে আর্থিকভাবে টেকসই করে তুলতে আউটরিচ কর্মসূচি, সক্ষমতা বৃদ্ধি, উন্নয়নমূলক কাজ এবং গ্যাপ ফান্ডিংয়ের জন্য সরকারি তহবিলও বাড়ানো হয়েছে।
এর মাধ্যমে অ-সংগঠিত খাতের কর্মীদের বৃদ্ধ বয়সে নিয়মিত আয়ের নিশ্চয়তা আরও মজবুত করা হবে। এই প্রকল্পের আওতায় কোনও সদস্য ৬০ বছর বয়সে পৌঁছালে মাসে ন্যূনতম ১,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত পেনশন পান। এই পেনশন আজীবনের জন্য প্রযোজ্য।
