শুরু হয়েছে বকেয়া ডিএ দেওয়া

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের পঞ্চম পে কমিশনের বকেয়া DAদিতে উদ্যোগী রাজ্য সরকার।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া থাকা ডিএ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই বকেয়ার টাকা অ‍্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। জানা যাচ্ছে, বকেয়ার অর্থ দেওয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের একাংশের বকেয়া ডিএ দিতে শুরু করেছে রাজ্য সরকার। তবে কর্মরত সরকারি কর্মীদের বকেয়া টাকা আপাতত দেওয়া হচ্ছে না।

জানা গিয়েছে, যাঁরা ১ এপ্রিল ২০০৮ থেকে ৩১ ডিসেম্বর ২০১৫ সালের মধ্যে চাকরি থেকে অবসর নিয়েছেন, তাঁরাই এই দফায় ডিএ-এর টাকা পাচ্ছেন। তবে এখনই ডিএ পাচ্ছেন না কলকাতা পুরসভা এলাকায় অবসরপ্রাপ্ত কর্মীরা।