এবার বাড়ি বানানোর স্বপ্ন পূরণ হবে সবার

জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই অবশেষে সিলমোহর পড়লো, কলকাতায় এবার আধকাঠা জমিতেও এবার বাড়ি নির্মাণের অনুমোদন মিলল। নবান্নের মুখ্যমন্ত্রী নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন পেয়েছে। বৈঠকের শেষে কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী একথা জানান।

যদিও এই ঘোষণা কলকাতা পুরসভার তরফ থেকে আগে করা হয়েছিল। এবার শহর কলকাতার ছোট জমিতে বাড়ি বানানোর সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। পুরমন্ত্রী ফিরাদ হাকিম জানান, মানবিক দিক বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন ছোট বাড়ির ক্ষেত্রে আমাদের হাত বাধা ছিল। তবে বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেওয়ার ছাড়পত্র ছিল না। কিন্তু এবার কলকাতা পুরসভার বিল্ডিং রুলস সংশোধন করা হল।

ফিরাদ হাকিম জানান, এবার থেকে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্য ছোট জমিত বাড়ি তৈরি করা ছাড়পত্র দেওয়া হবে। একইভাবে ৫০০ বর্গফুট এলাকায় থাকলেও ছোট বাড়ির তৈরীর অনুমোদন মিলবে। তিনি আরও জানান, ১৫ দিনের মধ্যে বিল্ডিং এর প্ল্যান না পাওয়া গেলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করা যাবে।