রেল কতৃপক্ষের তরফে চালু হলো নতুন পরিষেবা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় খবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই মুহূর্তে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু এই ট্রেনের টিকিট পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য।

এবার যাত্রীদের সমস্যা দূর করতে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এবার ট্রেনে ওঠার মাত্র ১৫ মিনিট আগেও কাটা যাবে টিকিট। তবে যে কোনও এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে অবশ্য এই পরিষেবা মিলবে না। শুধুমাত্র নির্দিষ্ট ৮ টি বন্দে ভারতের এই বিশেষ পরিষেবা চালু হচ্ছে।

আপাতত সাউদার্ন জোনে চলা ৮ টি বন্দে ভারতের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে। মাত্র ১৫ মিনিট আগেই সংরক্ষিত টিকিট পাওয়া যাবে। টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীদের যাতে আর কোনও রকম সমস্যায় পড়তে না হয় তার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। ‘কারেন্ট বুকিং’ নামে একটি বিশেষ পরিষেবা চালু করা হবে।