রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। লোকাল ট্রেন হোক বা দূরপাল্লার ট্রেন যারা যাতায়াত করেন তারা অনেক সময় বৃহন্নলাদের খপ্পরে পড়তে হয়। ফলে নানান রকম অশান্তির সম্মুখীন হতে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে ভ্রমণকারীদের।
এবার ভারতীয় রেলের তরফ থেকে এক নতুন পদক্ষেপ নেওয়া হল যেখানে যাত্রীরা এই ধরনের হেনস্থা হলে সরাসরি অভিযোগ দায়ের করতে পারবেন। জানানো হয়েছে, এবার যদি কোন ব্যক্তি বৃহন্নলা সেজে যাত্রীদের বিরক্ত করেন। পাশাপাশি টাকা আদায়ের চেষ্টা করেন। তাহলে যাত্রীরা রেল মদদ পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি ১৩৯ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।
চলতি বছরের জানুয়ারি মাস থেকে অক্টোবর পর্যন্ত আগ্রা ডিভিশনের আরপিএফ এমন ৩০৩ জনকে আটক করেছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে পদক্ষেপও। যার মধ্যে ২৫৭ জন যাত্রীরা রেল মদদ পোর্টালের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন। এবং এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আরপিএফ পদক্ষেপ গ্রহণ করেছে।
