নয়া নির্দেশ বিচারপতির তরফে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বিগত দু’মাস ধরে শিরোনামে রয়েছে ২৬,০০০ চাকরি বাতিল ইস্যু।

এই পরিস্থিতিতে ডিএলএড প্রার্থীদের নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নির্দেশ দেন। ২০২২ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। শূন্যপদের সংখ্যা ছিল ১১,৭৫৬টি। তবে সেই নিয়োগ প্রক্রিয়ায় কোন চাকরিপ্রার্থীরা অংশ নিতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, টেট পাশ ও প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা এই নিয়োগ পরীক্ষায় আবেদন করতে পারবেন। তবে কোর্স শেষ হওয়ার পরেই তাঁরা আবেদন করতে পারবেন। এরপর ডিএলএড না থাকা ১০০ জন প্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেই সঙ্গেই ডিএলএড শুরু করেন। এদেশের সর্বোচ্চ আদালতের তরফ থেকে ওই প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।