সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরই মাঝে আবার ফের জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ আবার সক্রিয় হচ্ছে পাকিস্তানে।
অপারেশন সিঁদুরের পর তাদের সংগঠনের অবস্থা চুরমাচুর হয়ে যাওয়ার পর, ফের নতুনভাবে পাকিস্তানে কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টায় আছে জয়েশ। জানা গিয়েছে, পাকিস্তানের বিভিন্ন জায়গায় ৩১৩টি নতুন মারকাজ বা নিরাপদ ঘাঁটি তৈরির পরিকল্পনা করেছে জয়েশ।
এর জন্য প্রায় ৩৯১ কোটি পাকিস্তানি টাকা সংগ্রহ করেছে। জয়েশ প্রধান মৌলানা মাসুদ আজহার ও তাঁর ভাই তালহা আল সইফ সরাসরি এই তহবিল সংগ্রহের প্রচারে নেতৃত্ব দিচ্ছেন। সমর্থকদের কাছে তাঁরা বারবার চাঁদা দেওয়ার ডাক দিচ্ছেন। এর জন্য ইজিপয়সা এবং সদাপে-র মতো ডিজিটাল ওয়ালেট ব্যবহার করা হচ্ছে।
