দোরগোড়ায় প্রায় চলে এসেই গেছে নির্বাচন, এখন পরিস্থিতি তুঙ্গে। নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে প্রযুক্তির ব্যবহার নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। ভুয়ো ভোট, পরিচয় জালিয়াতি রুখতে আধুনিক পদ্ধতি প্রয়োগের দাবি ক্রমেই জোরালো হচ্ছে।
এই পরিস্থিতিতে বায়োমেট্রিক যাচাই ব্যবস্থা চালুর প্রস্তাব ঘিরে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত। ভোটের সময় আঙুলের ছাপ ও চোখের মণির বায়োমেট্রিক ব্যবহারের প্রস্তাবে, এবার সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে। একটি জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের অবস্থান জানতে চেয়েছে।
আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের মতে, ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস স্ক্যানের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা গেলে জাল ভোট অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। এমনকি ভুয়ো ভোট আটকাতে ভোটকেন্দ্রে বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা উচিত। ভবিষ্যতে এই প্রস্তাব বাস্তবে রূপ পায় কিনা-কারণ এর ওপর নির্ভর করতে পারে দেশের ভোটব্যবস্থার আগামী দিশা।
