যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী নাগরিকদের জন্য বড় পদক্ষেপ। এবার থেকে আর ইনকাম সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য পঞ্চায়েত অফিসে লাইন দিতে হবে না।
ডিজিটাল সার্টিফিকেট এবার থেকে মিলবে অনলাইনেই। বাড়িতে বসেই স্মার্টফোন ব্যবহার করে এখন থেকে মিলবে ইনকাম ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী নাগরিকরা রাজ্য সরকারের ‘WBPMS’ পোর্টালের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন। এর জন্য কি কি নথি দরকার হবে দেখে নিন একনজরে।
১) রঙিন পাসপোর্ট সাইজ ছবি
২) ভোটার কার্ড
৩) আধার কার্ড
৪) পঞ্চায়েত মেম্বার ফরম্যাট
এই সমস্ত নথিপত্র স্ক্যান করে বা ছবি তুলে পোর্টালে আপলোড করতে হবে। অনলাইনে সঠিক পদ্ধতিতে আবেদন করলে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই আপনি সার্টিফিকেট হাতে পেয়ে যেতে পারেন আবেদনকারী।
