দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর প্রথম রথযাত্রা। তবে রথের আগেই রাজ্যবাসীর বাড়ি পৌঁছে দেওয়া হবে প্রসাদ।
এর মধ্যে যদি সম্ভব না হয়, তাহলে ৪ জুলাইয়ের মধ্যে তথা উল্টোরথের আগে এই প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে বলে স্থির করা হয়েছে।
জানা যাচ্ছে, প্রসাদ বিতরণের প্রক্রিয়া সুষ্টুভাবে সেরে ফেলার জন্য রাজ্যের সকল এসডিও ও বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা থেকে যথেষ্ট পরিমাণে দিঘার জগন্নাথ মন্দিরের ছবি ও বাক্স রাজ্যের নানান জেলায় পাঠিয়ে দেওয়া হবে। গজা ও পেড়া কী মাপের দেওয়া হবে সেটাও নবান্ন থেকে ঠিক করে দেওয়া হয়েছে বলে খবর। দু’টির মূল্য ধরা হয়েছে ২০ টাকা।
