নয়া উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের তরফে

বাতিল হলো পুরোনো নিয়ম, চালু হলো নয়া নিয়ম। কড়াকড়ি স্কুল কতৃপক্ষের তরফে। এ বার কোনও পড়ুয়া স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যদি স্কুলে না পৌঁছায় তাহলে সেই খবর পৌঁছে যাবে অভিভাবকদের কাছে। পশ্চিম মেদিনীপুরের দশগ্রাম হাইস্কুলে অটোমেটিক ‘অ্যাটেনডেন্স’ সিস্টেম চালু করা হল।

এই নয়া পদ্ধতির মাধ্যমে স্কুলে প্রবেশ করার সময় ক্যামেরার সাহায্যে ছাত্রদের মুখ দেখিয়ে উপস্থিতির রেকর্ড হবে। পশ্চিম মেদিনীপুর জেলার দশগ্রাম সতীশচন্দ্র সর্বাথসাধক শিক্ষা সদন আধুনিক ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম চালু গোটা রাজ্যেই সাড়া ফেলে দিয়েছে। পড়ুয়াদের অ্যাটেনডেন্সের বার্তা মেসেজ আকারে পৌঁছে যাবে অভিভাবকদের কাছে।

একইভাবে স্কুল থেকে বেরনোর সময়ও পড়ুয়াদের তথ্য অভিভাবকের কাছে পৌঁছে যাবে। স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। তাদের কথায় এ বার থেকে বাড়িতে বসেই তাদের বাচ্চারা স্কুলে পৌঁছাল কী না সেই বিষয়ে অবগত থাকতে পারবে।