বিধানসভা নির্বাচন পূর্বে প্রকাশ্যে এল নয়া তথ্য

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার শুরু এসআইআর। পশ্চিমবঙ্গসহ দেশের ১২টি রাজ্যে শুরু হয়ে গিয়েছে বিশেষ নিবিড় সমীক্ষা প্রক্রিয়া।

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, SIR প্রক্রিয়ায় ৩৫ থেকে ৪০ শতাংশ ভোটার অর্থাৎ আড়াই থেকে ৩ কোটি ভোটার নোটিস পেতে পারেন। আর এই নিয়ে শুরু হয়েছে উদ্বেগ! জানিয়ে রাখি, যাঁদের নাম বা পরিবারের কারও নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, তারা কমিশনের নোটিস পাবেন।

রিপোর্ট বলছে, এই সংখ্যা বর্তমান মোট ভোটারের ৩৫ থেকে ৪০% পর্যন্ত হতে পারে। উল্লেখ্য, বাংলার মোট ভোটারসংখ্যা প্রায় ৭ কোটি ৬৪ লক্ষ। এর ৩০-৪০% অর্থাৎ, ২.৫ থেকে ৩ কোটি ভোটার নোটিস পেতে পারেন এই প্রক্রিয়ায়! বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করতে শুরু করেছেন।