জারি হলো নয়া নির্দেশিকা

বহুদিন ধরেই দাবি উঠছে বেতন বাড়ানোর জন্য। সম্প্রতি রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর তরফে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মূলত নির্দেশিকাটি শিক্ষক-শিক্ষিকাদের বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ এবং পুরনো চাকরিতে পুনরায় যোগদান সংক্রান্ত বিষয়ে।

এসএসসি আবহে বিজ্ঞপ্তিটি সেসব শিক্ষকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ যাঁরা ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বা তার পরবর্তী সময়ে উচ্চতর পদে চাকরি পেয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ে সেই চাকরি বাতিল হওয়ায় আগের চাকরিতে ফিরে গিয়েছেন।

২০১৬ সালের এসএসসির প্যানেল বাতিলের পর অনেক শিক্ষক পুনরায় তাঁদের পূর্বে করা প্রাথমিকের চাকরিতে ফিরে যান। প্রশ্ন উঠছিল, উচ্চতর পদে থাকাকালীন শিক্ষকরা যে বেতন পাচ্ছিল, পুরনো পদে ফিরে গেলে কি সেই বেতনের সুরক্ষা বা ‘পে প্রোটেকশন’ মিলবে? এই বিষয়ে সমস্ত ধোঁয়াশা দূর করেছে শিক্ষা দপ্তর। জানানো হয়েছে, এক্ষেত্রে কোনো পে প্রোটেকশন প্রযোজ্য হবে না কোনও শিক্ষকের ক্ষেত্রে।