বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক। কিন্তু পাশাপাশি পুজোয় কটা দিন কোথায় ঘুরতে যাবেন, তা নিয়ে ইতিমধ্যেই জায়গা খোঁজা শুরু হয়ে গেছে। এমন একটা জায়গায় ঠিকানা দেব, যেখানে কম খরচে ঘুরতে যেতে পারবেন।
এবার আর নায়াগ্ৰার জলপ্রপাত দেখতে লাক্ষা টাকা খরচ করে যেতে হবে না কানাডা। কারণ কলকাতার কাছেই রয়েছে এই ‘মিনি নায়াগ্ৰা’ জলপ্রপাত। বর্ষার মৌসুমে এখানে গেলে দেখতে পাবেন ১০০ ফুট উচু পাহাড়ের উপর থেকে নেমে আসছে জলপ্রপাত।
এছাড়াও এখানে, পাহাড় জঙ্গল ছাড়াও ছত্তিশগড় জু়ড়ে রয়েছে অসংখ্য ঝরনা। তার মধ্যে সেরা চিত্রকুট ওয়াটার ফলস। কলকাতা থেকে সেখানে যাওয়াও খুব সহজ। রয়েছে চিত্রকোট জলপ্রপাত, বারনাওয়াপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, চন্দ্রহাসিনী দেবীর মন্দির, বাম্বলেশ্বরী মন্দির, দন্তেশ্বরী মন্দির, শ্রী রাজীব লোচন মন্দির, কৈলাস কুটুমসার গুহা, ভোরামদেও মন্দির ইত্যাদি।
