পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর প্রশাসনের তরফে। দীর্ঘদিন ধরেই টোটো অটো দৌলতদের জন্য যাত্রী সংখ্যা যথারীতি হ্রাস পাচ্ছিল। এছাড়াও ২০১৮ সালের পর থেকে বাস ভাড়া বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষতির মুখে পড়তে হয়েছিল বাস মালিকদের। আর সেই কারণেই একাধিক রুটে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে এই অবস্থায় আবার নতুনভাবে উদ্যোগী হয়েছে প্রশাসন ও মালিক সংগঠন।
জানা যায়, শ্রমিক সংকট পরিস্থিতিতে এই বাস চলাচল জটিল হয়ে উঠেছিল। তবুও প্রতিদিন বারাসাতের তিতুমীর বাস টার্মিনাস থেকে প্রায় ৬০০-৬৫০ টি বাস বিভিন্ন রূপে চলাচল করে। আর এই অবস্থায় নতুন করে উদ্যোগই হয়েছে প্রশাসন ও মালিক সংগঠন। জানা গিয়েছে, নতুন বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে। এছাড়াও বারাসাত ডানকুনি হাউসিং বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবার চালু হল বারাসাত থেকে ডানকুনি পর্যন্ত নতুন রুটের বাস। আর এর ফলে যাত্রীতে যাতায়াত ব্যবস্থা আরও সুবিধা হবে।
