নতুন ঘোষণা দিঘাকে কেন্দ্র করে

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এবার আবারও এক ‘সাংষ্কৃতিক কেন্দ্র’ বা ‘দর্শনীয় স্থান’ তৈরির উদ্যোগ নেওয়া হল সরকারের তরফে। এবার তৈরি হতে চলেছে ‘দুর্গা অঙ্গন’। নবান্নে মন্ত্রিসভার বৈঠকে দুর্গা অঙ্গন নির্মাণের সিদ্ধান্তে সরকারি অনুমতি পাওয়া গিয়েছে। বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম এবং মন্ত্রী অরূপ বিশ্বাস।

মন্ত্রী বলেন, বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর ‘হেরিটেজ’ স্বীকৃতি পেয়েছে। তাকে সম্মান জানিয়েই দুর্গা অঙ্গন তৈরির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাবিনেট বৈঠকে তা পাস হয়। দুর্গা অঙ্গন নির্মাণের জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে।