ঘোষণা হলো একাধিক রেল প্রকল্পের

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ২০২৬ এর শুরুতে একাধিক রেল প্রকল্প শুরু হয়েছিল। যার মধ্যে অন্যতম ছিল হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেন।

এর মধ্যে রেলের তরফ থেকে জানানো হলো দেশ জুড়ে প্রায় তিনশটি বন্ধ ভারত স্লিপার ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। লোকসভায় লিখিত জবাব এ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ও বিপিএমএলের সঙ্গে হাত মিলিয়ে ধাপে ধাপে বন্ধে ভারত স্লিপার ট্রেন তৈরি করা হচ্ছে। সবমিলিয়ে বন্দে ভারত স্লিপার ট্রেনের ২৬০ রেড তৈরি করার পরিকল্পনা রয়েছে।

যদিও আর ধাপে-ধাপে সেই উৎপাদন প্রক্রিয়া করা হবে, যাতে বিভিন্ন প্রজন্মের বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করা যায়। এখন যেমন বন্দে ভারত এক্সপ্রেসের একাধিক প্রজন্ম আছে। এছাড়াও সংশ্লিষ্ট মহলের ধারণা, বন্দে ভারত স্লিপার ট্রেনের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই হবে।