উত্তর-পূর্ব ভারতে মাদার্স রেসিপি-র নতুন প্রচারাভিযান 

উত্তর-পূর্ব ভারতে উৎসব মরশুমে নতুন ডিজিটাল প্রচার শুরু করল মাদার্স রেসিপি। ‘মম ফু: মা কা প্যার ইন আ নিউ অবতার’ (MOM FU: Maa ka pyaar in a new avatar) শীর্ষক এই ক্যাম্পেনের মাধ্যমে তাদের রেসিপি সস রেঞ্জকে তুলে ধরা হচ্ছে।

২২ ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত গুয়াহাটি, দিমাপুর, আগরতলা ও আইজলে চলবে এই ডিজিটাল-নির্ভর প্রচার। প্যান-এশিয়ান স্বাদের সসকে ঘরোয়া খাবারে সহজে ব্যবহারযোগ্য করা ও ‘মায়ের যত্নের’ অনুভূতির সঙ্গে যুক্ত করাই এই ক্যাম্পেনের মূল বার্তা।