বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। রাজ্যের বকেয়া অর্থ নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠকে রাজ্য সরকারের প্রাপ্য নিয়ে আবারও মুখ খুলতে দেখা গেল রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একাধিক প্রকল্পের ক্ষেত্রে কেন্দ্রের বকেয়া অর্থ না দেওয়ার বিষয়ে অভিযোগ জানানো হয়েছে।
‘ব্যাকওয়ার্ড এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড’ এর টাকা এখনও পর্যন্ত পায়নি রাজ্য। বর্তমানে এই প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। কিন্তু বাকি রয়েছে রাজ্যের পাওনা। বর্তমানে বন্ধ হয়ে গেলেও আগে চালু থাকা প্রকল্পের থেকে এখনও রাজ্যের অর্থ পাওনা রয়েছে বলেই জানা যাচ্ছে। সরকারি সূত্রে খবর, এই প্রকল্পে মোট ৮৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল রাজ্যের জন্য।
