সংস্কৃতি, কারুশিল্প এবং সমসাময়িক ভারতীয় নারীদের গল্প উদযাপন করে ২০২৫ সালের হর্নবিল উৎসবে স্টাইল পার্টনার হিসেবে যোগদান করেছে ‘মিয়া বাই তানিষ্ক’

ভারতের সেরা সমসাময়িক সূক্ষ্ম গহনা ব্র্যান্ড, ‘মিয়া বাই তানিষ্ক’ এবার হর্নবিল ফেস্টিভাল ২০২৫-এর অফিশিয়াল স্টাইল পার্টনার হিসেবে যোগ দিয়েছে। দেশের অন্যতম জনপ্রিয় এই সাংস্কৃতিক উৎসবে যোগদান করে মিয়া তাদের “প্রিসিয়াস, এভরি ডে” ভাবনাকে এমন একটি উৎসবে নিয়ে এসেছে, যা ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, কারুশিল্প এবং ব্যক্তিগত গল্পের সাথে ব্র্যান্ডের মূল্যবোধকে প্রতিফলিত করেছে।  এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যান্ডের ব্যবসায়িক প্রধান শ্যামলা রামাননের সাথে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রদূত এবং মন্ত্রীবৃন্দ মূল মঞ্চে উপস্থিত ছিলেন, যেখানে তিনি এই অঞ্চলের প্রতি মিয়ার প্রতিশ্রুতি এবং নেতৃত্বের বিষয়টিকে তুলে ধরেন।

কিসামা হেরিটেজ ভিলেজে আয়োজিত ১০ দিনব্যাপী এই উৎসবে মিয়া একটি ব্যস্ত পরিবেশ তৈরী করে ফেলেছে। তারা অনুষ্ঠানের তৃতীয় দিনে সংস্কৃতি, শিল্প এবং আধুনিক নারীর চেতনায় অনুপ্রাণিত হয়ে বিশেষ সংস্করণ “মিয়া x হর্নবিল” পেনডেন্ট উন্মোচন করার ঘোষণাও করেছে।  এই সহযোগিতার বিষয়ে শ্যামলা রামানন বলেন, “উত্তর-পূর্বের প্রাণবন্ত শিল্পকলা আমাদের সর্বদাই অনুপ্রাণিত করে এসেছে, সেই ধারণাকে প্রতিফলিত করতে আমরা এবছরে হর্নবিল ফেস্টিভালের সঙ্গে অংশীদারিত্ব করেছি, যা সংস্কৃতি, সৃজনশীলতা এবং ভারতীয় নারীর ক্রমশ বিকশিত ধারার একটি উদযাপন।”

তিনি আরও জানান, “মিয়া x হর্নবিল’ পেনডেন্টগুলি আমাদের এই বিশ্বাসকে তুলে ধরে যে গয়না কেবল অলঙ্কার নয়, এটি একটি পরিচয় এবং আত্মপ্রকাশের শক্তিশালী মাধ্যম। এটি নাগাল্যান্ডের মানুষের প্রতি আমাদের শ্রদ্ধা, যাদের শক্তি এবং স্বতন্ত্রতার গল্প মিয়ার আধুনিক ডিজাইনকে অনুপ্রাণিত করে।” নাগাল্যান্ডের মাননীয় মুখ্যমন্ত্রী ড. নেইফিউ রিও এই অংশীদারিত্বকে স্বাগত জানিয়ে বলেন, “এই সহযোগিতা আমাদের কারিগরদের সম্মান জানায়, আমাদের মহিলাদের শক্তি ও স্বাতন্ত্র্যকে উদযাপন করে এবং সমসাময়িক পরিবেশে সংস্কৃতির প্রভাবকে দৃঢ় করে, নাগাল্যান্ডের কারুশিল্পকে জাতীয় মঞ্চে তুলে ধরা সম্ভব হবে।”