পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর মেট্রো কতৃপক্ষের তরফে। এবার নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত এই রুটে শনি ও রবিবারও মেট্রো পরিষেবা চালু থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই মেট্রো পরিষেবা উদ্বোধনর পর থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মেট্রো চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সোমবার থেকে রবিবার পর্যন্ত এই রুটে মেট্রো পরিষেবা চালু থাকবে।
নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে রাত্রি ৮ টা ৩২ মিনিট পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। এর পাশাপাশি রবিবার ৮:৩৫ থেকে রাত্রি ৮:২২ মিনিট পর্যন্ত পরিষেবা পাবেন যাত্রীরা। মেট্রোর নতুন টাইম টেবিল অনুযায়ী, ভ্রমণকারীরা ছুটির দিনে বিমানবন্দর যেতে বা ফিরে আসতে পারবেন সহজেই।
