ভারতের অন্যতম বিমা সংস্থা মনিপালসিগনা হেলথ ইন্স্যুরেন্স, তাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট ‘মনিপালসিগনা সর্ব’-এর মাধ্যমে উত্তর-পূর্ব ভারতে স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করে তুলতে বদ্ধপরিকর। সম্প্রতি গবেষণা সংস্থা ‘নেইলসেন আইকিউ’-এর এক সমীক্ষায় এটি ‘প্রোডাক্ট অফ দ্য ইয়ার ২০২৫ – হেলথ ইন্স্যুরেন্স’ নির্বাচিত হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের মানুষের পরিবর্তনশীল চিকিৎসার চাহিদার কথা মাথায় রেখে ‘সর্ব’ প্ল্যানটিকে অত্যন্ত সহজ করে ডিজাইন করা হয়েছে।
এই অঞ্চলের গ্রাহকদের বিশ্বাসযোগ্য স্বাস্থ্য অর্থায়ন প্রদানের লক্ষ্যে কোম্পানিটি তাদের স্থানীয় ডিস্ট্রিবিউশন এবং পরিষেবা নেটওয়ার্ক আরও গভীর করছে। আগামী তিন বছরে এই অঞ্চলে ১০,০০০ অ্যাডভাইজর নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মনিপালসিগনা, যার মধ্যে ৩,০০০ নারী অ্যাডভাইজরকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে উত্তর-পূর্ব ভারতের প্রধান শহরগুলোতে কোম্পানির আটটি শাখা কাজ করছে। ফুটবলের কিংবদন্তি বাইচুং ভুটিয়ার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে সংস্থাটি স্থানীয় স্তরে স্বাস্থ্য সচেতনতা এবং আর্থিক সুরক্ষা বিষয়ে জনসংযোগ বাড়িয়ে তুলছে।
মনিপালসিগনা ‘সর্ব’ তিনটি প্রধান ভেরিয়েন্ট রয়েছে সর্ব উত্তম, যা ‘অনন্ত’ অপশনের মাধ্যমে অসীম কভারেজ প্রদান করে; সর্ব পরম, যা পলিসির প্রথম দিন থেকেই চিকিৎসা সুবিধা নিশ্চিত করে (কোনো ওয়েটিং পিরিয়ড ছাড়াই); এবং সর্ব প্রথম, যা সাশ্রয়ী মূল্যে মধ্যবিত্ত পরিবারের জন্য প্রয়োজনীয় কভারেজ দেয়। প্রথমবার বিমা করা গ্রাহকদের পাশাপাশি যারা প্রধানত অসুস্থতা বা দুর্ঘটনার জন্য অতিরিক্ত কভারেজ চান, তাদের জন্য এটি আদর্শ।
