ভারতীয় ট্র্যাক্টর বাজারের অন্যতম ব্র্যান্ড এবং মহিন্দ্রা গ্রুপের অংশ—মহিন্দ্রা ট্র্যাক্টরস—তাদের ভবিষ্যৎ-উপযোগী ‘OJA’ ট্র্যাক্টর সিরিজের ওপর ভিত্তি করে ‘OJA 2130’ সিরিজের উৎপাদন বৃদ্ধি করতে চলেছে। এই সিরিজের আওতায় রয়েছে ‘OJA 2130 – PROJA’, ‘OJA 2130 Large Tyre’ (যা ৯.৫x১৮ মাপের টায়ারযুক্ত) এবং ‘OJA 2130 Narrow Track’ (যা ‘Forward + Reverse Shuttle’ সুবিধা সম্পন্ন); এই সবকটি মডেলই ৩০ হর্সপাওয়ার (HP) ক্যাটাগরির অন্তর্গত। সিরিজটি উদ্যানপালন ও তুলা চাষসহ কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রয়োগের জন্য উন্নত প্রযুক্তি এবং অসামান্য কার্যকারিতা প্রদানের দিকে ফোকাস করে, যা উন্নয়নশীল কৃষকদের চাহিদা পূরণ করতে সাহায্য করবে। এর অন্যতম বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে অসাধারণ ‘পাওয়ার-টু-ওয়েট রেশিও’ (শক্তি ও ওজনের অনুপাত); যা কৃষিকাজের বিচিত্র সব প্রয়োজনে অধিক শক্তি ও ক্ষিপ্রতা নিশ্চিত করে।
পাশাপাশি, এতে থাকা মানসম্মত ৪WD (ফোর-হুইল ড্রাইভ) ব্যবস্থা বিভিন্ন ধরণের ভূখণ্ডে ভালো গ্রিপ এবং উচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করে। এর মূলে রয়েছে একটি শক্তিশালী তিন-সিলিন্ডার DI ইঞ্জিন, যা ৮৩.৭ Nm টর্ক, উল্লেখযোগ্য ব্যাক-আপ টর্ক এবং চমৎকার জ্বালানি সাশ্রয় ও ল্যাগিং পারফরম্যান্স প্রদান করে।
এছাড়াও, রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য সুবিধা, যার সাহায্যে ট্র্যাক্টরগুলি অত্যন্ত সংকীর্ণ জায়গাতেও সহজ এবং সাবলীলভাবে পরিচালনা করা সম্ভব হবে। এমনকি, ট্র্যাক্টরগুলোতে ইলেকট্রনিক ড্রাফট ও ডেপথ কন্ট্রোল (EDDC) এবং ৯৫০ কেজি উত্তোলন ক্ষমতাও রয়েছে, যা কৃষিকাজের জন্য ব্যাপকভাবে উপকারী। OJA সিরিজটি অত্যন্ত সাশ্রয়ী, যা প্রতিটি ফসলচক্রে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।
মাহিন্দ্রা ট্র্যাক্টরস (টিবিসি) এর বিক্রয়, বিপণন এবং জাতীয় ব্যবসায়িক পরিচালনা বিভাগের প্রধান পরীক্ষিত ঘোষ বলেন, “আমাদের এই OJA 2130 সিরিজটি উদ্যানপালন, আখ এবং তুলা—এই ক্ষেত্রগুলোর কৃষকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে। আমরা দেশের কৃষি জনিত কাজের উন্নয়ন ঘটাতে বাজারে এমন প্রযুক্তি-চালিত সমাধান প্রদান করেছি, যাতে ২১-৩০ হর্সপাওয়ার (HP) বিশিষ্ট ট্র্যাক্টর বিভাগে নিজেদের নেতৃত্বকে আরও শক্তিশালী করে তুলতে পারি।”
চাহিদা বেড়েছে মাহিন্দ্রা ট্র্যাক্টরস-এর OJA 2130 ট্র্যাক্টর সিরিজের
