আবারও কোচবিহার জেলায় বিজেপিতে ভাঙন। এবার সীতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তাপস রায় বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।
শনিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করে।
যোগদান পর্বে উপস্থিত ছিলো তৃণমূলের অন্যান্য জেলা নেতৃত্বও।
যোগদান করে তাপস রায় বললে, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখে অনুপ্রাণিত। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত।”
এদিনের এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। তৃণমূল শিবির এই ঘটনাকে ‘উন্নয়নের পক্ষে রায়’ বলে ব্যাখ্যা করছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এ নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।
