প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়াতেই নিজের প্রাণ হারালেন উত্তরপাল পাড়ার কবিরাজ এসরাজুল হক (৫৫)। স্থানীয় সূত্রে খবর শুক্রবার রাতে প্রতিবেশী ছামিদুল রহমানের ঘরে বিষাক্ত সাপ ঢুকে পড়লে ডাক পড়ে এসরাজুলের।
দীর্ঘদিন ধরে সাপ ধরতো সাথে ওঝার কাজ করতো। জানা যায় খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে ধরে ফেলে। কিন্তু সাপটিকে বস্তায় ভরার সময়ে হঠাৎ ছোবল মারে তাকে। প্রথমে তা নিয়ে উদ্বিগ্ন না হলেও কিছুক্ষণ পর ব্যথা বাড়তে থাকলে তাঁকে কোচবিহারের তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
প্রতিবেশীর বিপদে ঝাঁপিয়ে পড়ে প্রাণ দেওয়ায় এলাকাবাসীর চোখে তিনি নায়ক। তবে একইসঙ্গে এই ঘটনা তুলে ধরল গ্রামীণ জীবনের ঝুঁকি—যেখানে অনেকেই যথাযথ সুরক্ষা ছাড়াই সাপ ধরতে নামেন।
