অপেক্ষা আর মাত্র দুদিনের

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে অপেক্ষার প্রহর গুনছেন সরকারি কর্মীরা।

পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ ৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেই সময়সীমা প্রায় শেষের পথে। হাতে মাত্র দু’দিন। তবে এখনও পর্যন্ত বকেয়া ডিএ ইস্যুতে নীরব রাজ্য সরকার। সেই নিয়ে কার্যত আশঙ্কায় ভুগছেন সরকারি কর্মীরা।

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি বলেছেন, আজ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মিটিয়ে দেওয়া নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার। শুক্রবার পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর সময় আছে। যদিও সেদিন রথের কারণে সরকারি ছুটি থাকবে তাও সেদিন পর্যন্ত অপেক্ষা করা হবে।