বিশ্বের এক নম্বর শিশু ও শিশুযত্ন ব্র্যান্ড জনসন’স বেবি তাদের নতুন জনসন’স বেবি মিল্ক অ্যান্ড রাইস রেঞ্জ বাজারে এনেছে। দুধের প্রোটিন এবং রাইস ব্র্যান প্রোটিনের পুষ্টিগুণে তৈরি এই রেঞ্জটি শিশুর কোমল ত্বকের মৃদু যত্নের জন্য বিশেষভাবে তৈরি। ভারতের ঐতিহ্যবাহী অন্নপ্রাশন বা মুখে ভাত অনুষ্ঠানের ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে জনসন’স বেবি ‘ফুড ফর স্কিন রিচুয়াল’-এর ধারণা তুলে ধরেছে। অর্থাৎ, শিশুর প্রথম কঠিন খাবার যেমন তার শরীরের পুষ্টির সূচনা করে, তেমনই সেই পুষ্টির ভাবনা শিশুর কোমল ত্বকের যত্নেও সমান গুরুত্বপূর্ণ—এই বার্তাই তুলে ধরেছে সংস্থাটি। নতুন জনসন’স বেবি মিল্ক অ্যান্ড রাইস রেঞ্জ -এ রয়েছে দুধের প্রোটিন, চালের নির্যাস, ভিটামিন ই, গ্লিসারিন এবং মাল্টিভিটামিন কমপ্লেক্স। এটি বিশেষভাবে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে নবজাতকের কোমল ত্বক পুষ্টি পায়, ত্বকের প্রাকৃতিক সুরক্ষা বজায় থাকে এবং দীর্ঘ সময় ত্বক আর্দ্র থাকে। সম্পূর্ণ ত্বকের যত্নের জন্য এই রেঞ্জে রয়েছে সাবান,ওয়াশ ও শ্যাম্পু,লোশন এব ফেস ও বডি ক্রিম। সব পণ্যই ক্লিনিক্যালি পরীক্ষিত, মৃদু, পিএইচ ব্যালান্সড এবং হাইপোঅ্যালার্জেনিক। এর মধ্যে পুষ্টিকর মিল্ক অ্যান্ড রাইস লোশনএবং ফেস ও বডি ক্রিম হালকা ও দ্রুত ত্বকে মিশে যায়। এগুলি ২৪ ঘণ্টা পর্যন্ত ত্বক আর্দ্র রাখতে, শুষ্কতা থেকে সুরক্ষা দিতে এবং ত্বকের প্রাকৃতিক আর্দ্রতার স্তরকে আরও শক্তিশালী করতে সাহায্য করে।
নতুন রেঞ্জের প্রচারের জন্য জনসন’স বেবি একটি নতুন ক্যাম্পেন ফিল্ম প্রকাশ করেছে। এই ছবির প্রেক্ষাপট একটি শিশুর অন্নপ্রাশন বা মুখে ভাত অনুষ্ঠান, যা ভারতের বিভিন্ন পরিবারের কাছে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ছবিতে দাদা-দিদা, কাকা, পিসি, মামা, মাসি-সহ পরিবারের অন্যান্য সদস্যরা শিশুকে প্রথম মুখে ভাত খাওয়ানোর সুযোগ পাওয়ার জন্য উৎসাহের সঙ্গে এগিয়ে আসেন। এই আনন্দঘন পরিবেশের মাঝেই মা তাঁর শিশুর সঙ্গে একটি আবেগঘন মুহূর্ত ভাগ করে নেন। তিনি উপলব্ধি করেন, জন্মের প্রথম দিন থেকেই দুধ ও চাল শুধু শিশুর প্রথম খাবারের যাত্রার অংশ নয়, তার কোমল ত্বকের যত্নেরও গুরুত্বপূর্ণ উপাদান। শেষে নতুন জনসন’স বেবি মিল্ক অ্যান্ড রাইস রেঞ্জ -এর পরিচয় তুলে ধরে ব্র্যান্ডটি ‘পোশন কা পেহালা স্পর্শ’ -এর বার্তা তুলে ধরেছে। নতুন এই প্রচারাভিযান সম্পর্কে জনসন’স বেবি-র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার পীযূষ ইউনিক্কাট বলেন, “প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় পরিবারে দুধ ও চালকে শিশুর পুষ্টির জন্য প্রথম দিকের খাবার হিসেবে বিশ্বাস করা হয়ে আসছে। ‘পোশন কা পেহালা স্পর্শ’ প্রচারের মাধ্যমে জনসন’স বেবি এই ঐতিহ্যকে উদযাপন করছে।
আমরা দেখাতে চেয়েছি, পুষ্টি শুধু শিশুর শরীরের ভেতরেই নয়, তার কোমল ত্বকের বাইরের যত্নের ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ। এই ভাবনা থেকেই অনুপ্রাণিত হয়ে জনসন’স বেবি মিল্ক অ্যান্ড রাইস রেঞ্জতৈরি করা হয়েছে, যা জন্মের প্রথম দিন থেকেই শিশুর কোমল ত্বককে পুষ্টি জোগাতে এবং তার প্রাকৃতিক সুরক্ষা বজায় রাখতে সাহায্য করে। প্রথম স্পর্শ থেকেই অভিভাবকদের ভরসা অর্জন করতে পারে—এমন পণ্য তৈরি করার প্রতিশ্রুতিরই প্রতিফলন এই নতুন রেঞ্জ।” এই প্রচারাভিযানটি ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ায় চালানো হবে। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে অর্থবহ আলোচনা তৈরি করা হবে। এর মাধ্যমে নতুন জনসন’স বেবি মিল্ক অ্যান্ড রাইস রেঞ্জ -এর যত্ন, পুষ্টি এবং কোমল সুরক্ষার বার্তা দেশের বিভিন্ন প্রান্তের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হবে।
