দেশের সুরক্ষায় ব্যবহৃত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দেখতে ভিড় জমালেন জলপাইগুড়ির বাসিন্দাদের

শনিবার জলপাইগুড়ি শহরের এবিপিসি‌ ময়দানে বিএসএফের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। জলপাইগুড়ি সেক্টরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএসএফ জ‌ওয়ানরা। উপস্থিত ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের জলপাইগুড়ি হেডকোয়ার্টারের আধিকারিকরা।

এই প্রদর্শনী দেখার জন্য ভিড় জমাতে দেখা যায় অসংখ্য উৎসাহী‌ মানুষকে।‌ স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি স্কুল, কলেজের পড়ুয়ারাও‌ দেখতে আসে এই প্রদর্শনী। উল্লেখ্য, গত বছর বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হীরক জয়ন্তী প্রতিষ্ঠা‌ দিবস পালন করেছেন বিএসএফ জওয়ানরা। এদিন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর নানা রকমের অস্ত্রের ভাণ্ডার দেখে‌ রীতিমতো অভিভূত সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা।