ড্রাগসের বিরুদ্ধে ক্রমশই ঐক্যবদ্ধ হচ্ছে জলপাইগুড়ি শহরবাসী

আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে উঠে এসেছিলো এলাকায় ড্রাগসের কালো ব্যবসার কথা, রাতেই থানায় ছুটে ছিলেন  খোদ তৃণমুল চেয়ার পার্সন, সোমবার সকালেও জনতার হাতে আটক তিন ড্রাগ কারবারি,এলাকায় উত্তেজনা। ড্রাগের বিরুদ্ধে বিক্ষোভ কোতোয়ালি থানায়। জলপাইগুড়ি পুরসভা ৭ নম্বর ওয়ার্ডের মহিলারা।

এলাকার বাসিন্দাদের একাংশের ক্ষোভের মুখে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল।এরপর শনিবার  রাত ৯:৩০ নাগাদ পুরসভার চেয়ার পার্সন পাপিয়া পাল এর নেতৃত্বে এলাকার শতাধিক মহিলা সহবাসিন্দারা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ডেপোটেশন জমা দেয়।

এলাকায় নেশা মুক্তি সমাজ গড়ার  লক্ষ্যে মহিলাদের বিক্ষোভ জারী রইলো সোমবার ও, এদিন সকালে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে স্থানীয় মানুষ মোট তিন ড্রাগস কারবারি কে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই ড্রাগস সহ ওই যুবককে টোটোর সঙ্গে বেঁধে রাখা হয়।