নতুন টার্ম কভার নিয়ে এল আইসিআইসিআই প্রুডেনশিয়াল

হোম লোন, সন্তানের পড়াশোনা ও ব্যবসায়িক ঋণের মতো স্বল্পমেয়াদি আর্থিক দায়বদ্ধতার জন্য সাশ্রয়ী সুরক্ষা দিতে আইসিআইসিআই প্রুডেনশিয়াল আইপ্রোটেক্ট স্মার্ট প্লাস পরিকল্পনায় নতুন ১০ বছরের লাইফ কভার চালু করেছে আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স। সংস্থার দাবি, এই নতুন বিকল্পের মাধ্যমে গ্রাহকরা জীবনের গুরুত্বপূর্ণ আর্থিক দায়িত্বের সময় তুলনামূলক কম প্রিমিয়ামে বেশি লাইফ কভার বেছে নিতে পারবেন। এছাড়া, এই পরিকল্পনায় ৬৭,১০০ টাকা পর্যন্ত মূল্যের স্বাস্থ্য ও ওয়েলনেস পরিষেবা, ৩ লক্ষের তাৎক্ষণিক ক্লেম পেআউট এবং টার্মিনাল অসুস্থতা ধরা পড়লে ১০০ শতাংশ পেআউটের সুবিধাও রয়েছে।

এই প্রসঙ্গে আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্সের চিফ অব ডিস্ট্রিবিউশন মানিকন্দন রাজামণিবলেন, জীবনযাত্রার লক্ষ্য ও আর্থিক চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে গ্রাহকদের সুরক্ষা সংক্রান্ত প্রত্যাশাও পরিবর্তিত হচ্ছে। নতুন ১০ বছরের পলিসি টার্ম সাশ্রয়ী প্রিমিয়ামের পাশাপাশি অর্থপূর্ণ আর্থিক সুরক্ষা প্রদান করে সংস্থার প্রোটেকশন পোর্টফোলিওকে আরও শক্তিশালী করবে। সংস্থার ক্লেম নিষ্পত্তির পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, ২০২৭ আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে আইসিআইসিআই প্রুডেনশিয়াল ৯৯.৩ শতাংশ ক্লেম সেটেলমেন্ট রেশিও অর্জন করেছে, যা শিল্পে অন্যতম সেরা। একই সময়ে গড়ে মাত্র এক দিনের মধ্যেই ক্লেম নিষ্পত্তি করা হয়েছে।

২০২৭ আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থাটি ১,৩০৬ কোটি টাকার মৃত্যুজনিত ক্লেম এবং ৩,৩৬০ কোটি টাকার ম্যাচুরিটি ও সারভাইভাল বেনিফিট প্রদান করেছে। ২০২৭ আর্থিক বর্ষে সংস্থাটি ৫,১৪৯ কোটি টাকার মৃত্যুজনিত ক্লেম এবং ১৫,৩৬৩ কোটি টাকার ম্যাচুরিটি ও সারভাইভাল বেনিফিট প্রদান করে, যা সময়মতো গ্রাহকদের আর্থিক সুরক্ষা দেওয়ার প্রতি তাদের অঙ্গীকারেরই প্রতিফলন।