হদিশ মিলেছে বিশাল সোনার খনির

সত্যি হলো জল্পনা, বাংলার পড়শি রাজ্যেই রয়েছে দেশের সর্ববৃহৎ সোনার ভাণ্ডার। বিহারকে এখন ‘সোনার বিহার’ বললেও ভুল হবে না। ভূতত্ত্ব সর্বেক্ষণ দপ্তরের (জিএসআই) সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে চমকপ্রদ এক তথ্য – রাজ্যের জামুই জেলায় মিলেছে দেশের সবচেয়ে বড় সোনার ভাণ্ডার।

অনুমান অনুযায়ী, সেখানে প্রায় ২২২.৮৮ মিলিয়ন টন সোনাযুক্ত শিলার সন্ধান মিলেছে, যার মধ্যে প্রকৃত ধাতব সোনার পরিমাণ প্রায় ৩৭.৬ টন। এই পরিমাণ ভারতের মোট সোনার মজুতের প্রায় ৪৪ শতাংশ, যা দেশের সোনার মানচিত্রই বদলে দিতে পারে।

এক সময় কর্ণাটকের হুট্টি ও কোলার গোল্ড ফিল্ডস দেশের ৯৯ শতাংশ সোনার যোগান দিত। কিন্তু জামুইয়ের এই আবিষ্কার সেই হিসাব ওলটপালট করে দিয়েছে। এখন বিহারই হয়ে উঠেছে দেশের শীর্ষ সোনাভাণ্ডার বাংলার পড়শী রাজ্যেই রয়েছে দেশের সর্ববৃহৎ সোনার ভাণ্ডার যুক্ত রাজ্য, যার পরে রয়েছে রাজস্থান (২৫ শতাংশ) এবং কর্ণাটক (২১ শতাংশ)। পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশে ৩ শতাংশ করে এবং ঝাড়খণ্ডে ২ শতাংশ সোনার মজুত রয়েছে।