আন্তর্জাতিক অলিম্পিয়াড-এ সাফল্যের নজিরে হাওড়ার পড়ুয়ারা

হাওড়ার ছাত্রছাত্রীরা ২০২৫–২৬ শিক্ষাবর্ষের সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন (SOF) পরীক্ষায় আন্তর্জাতিক স্তরে সাফল্য অর্জন করে শহরের মুখ উজ্জ্বল করেছে। এ বছর SOF অলিম্পিয়াডে ৭২টি দেশের লক্ষ লক্ষ পড়ুয়া অংশ নেয়, যার মধ্যে হাওড়া থেকেই অংশগ্রহণ করে ২২ হাজারেরও বেশি ছাত্রছাত্রী।

পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় সাঁতরাগাছি-র পঞ্চম শ্রেণির ছাত্র অমিতেশ বেরা ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড (NSO)-এ আন্তর্জাতিক স্তরে দ্বিতীয় স্থান অর্জন করে রৌপ্যপদক জিতেছে। পাশাপাশি তার এই সাফল্যের জন্য তাঁকে Certificate of Outstanding Performance এবং Certificate of Distinction দেওয়া হয়।

পাশাপাশি নয়াদিল্লীর ডঃ আম্বেদকর আন্তর্জাতিক সেনটার-এ অনুষ্ঠিত ২৮তম SOF আন্তর্জাতিক বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় বিষ্ণোই। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়াই.এস. রাজন, হিমাংশু গুপ্তা এবং এবং প্রবীণ গুপ্তা।

SOF-এর প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর মহাবীর সিংবলেন, হাওড়ার ছাত্রছাত্রীদের এই সাফল্য তাদের নিষ্ঠা, অধ্যবসায় এবং স্কুলগুলির শক্তিশালী শিক্ষাব্যবস্থার প্রতিফলন।