অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন রাম?

হাতের অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ। হাসপাতালের শয্যায় চিকিৎসকদের সঙ্গে তাঁর হাসিমুখের একটি ছবি প্রকাশ্যে আসতেই স্বস্তি প্রকাশ করেছেন অনুরাগীরা।

আসন্ন ছবি ‘পেড্ডি’-র একটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন ডান হাতের কব্জিতে গুরুতর চোট পান অভিনেতা। চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলেও ছবির প্রচারের কাজ শেষ করেই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন তিনি।

কোয়েম্বাটুরের একটি বেসরকারি হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয় তাঁর অস্ত্রোপচার। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁকে প্রায় আট সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এরপর সম্পূর্ণ সুস্থ হলে ফের শুটিংয়ে ফিরবেন রাম।