হোন্ডা মটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া ঝাড়গ্রামে পশ্চিমবঙ্গের তাদের নতুন সেলস ও সার্ভিস আউটলেট রাকেশ জি হোন্ডা এর উদ্বোধন করেছে। নতুন এই সুবিধা পশ্চিমবঙ্গে এইচএমএসআই-এর উপস্থিতিকে আরও শক্তিশালী করবে এবং অঞ্চলের গ্রাহকদের জন্য ব্র্যান্ডের টু-হুইলার রেঞ্জে সহজ ও সুবিধাজনক অ্যাক্সেস প্রদান করবে। এই আউটলেট চালুর মাধ্যমে, নির্ভরযোগ্য টু-হুইলারের বাড়তে থাকা চাহিদা পূরণ এবং গ্রাহকদেরকে আরও মসৃণ ও ঝামেলামুক্ত মালিকানা অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে এইচএমএসআই আরও এক ধাপ এগিয়ে গেল। রাকেশ জি হোন্ডা-কে হোন্ডার স্বতন্ত্র 4S সেটআপ সেলস, সার্ভিস, স্পেয়ার পার্টস এবং সেফটি রাইডিং প্রোমোশন কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এখানে গ্রাহকরা এক ছাদের নিচে প্রোডাক্ট সম্পর্কে জানার সুযোগ, নির্ভরযোগ্য আফটার-সেলস কেয়ার এবং নিরাপদ চলাচল সম্পর্কিত কার্যকলাপে অংশ নেওয়ার সুবিধা পাবেন।
ডিলারশিপটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দর্শনার্থীরা সহজ, আরামদায়ক ও স্বাগতপূর্ণ অভিজ্ঞতা পান। এর জন্য রয়েছে সুসংগঠিত প্রোডাক্ট ডিসপ্লে জোন এবং আধুনিক সার্ভিস অবকাঠামোর সহায়তা। উদ্বোধনের সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামের গ্রাহকরা এখন হোন্ডার সম্পূর্ণ স্কুটার ও মোটরসাইকেল রেঞ্জে অ্যাক্সেস পাবেন। স্কুটার সেগমেন্টে রয়েছে চারটি মডেল Activa ও Dio (110cc) এবং Activa 125 ও Dio 125 (125cc)। মোটরসাইকেল বিভাগে কোম্পানি দশটি আকর্ষণীয় মডেল অফার করছে, যার মধ্যে রয়েছে 100-110cc সেগমেন্টে Shine 100, Shine 100 DX ও Livo; 125cc সেগমেন্টে Shine 125, SP125 ও CB125 Hornet; 160cc সেগমেন্টে Unicorn ও SP160; এবং 180-200cc সেগমেন্টে Hornet 2.0 ও NX200।
আরও সুখকর অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিলারশিপটিতে রয়েছে বিশেষভাবে প্রশিক্ষিত সেলস ও সার্ভিস টিম, যারা গ্রাহকদের পুরো মালিকানা যাত্রাজুড়ে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, এটি রোড সেফটির প্রতি এইচএমএসআই-এর গুরুত্বকে তুলে ধরে তাদের ডেডিকেটেড সেফটি রাইডিং প্রোমোশন উদ্যোগের মাধ্যমে। ডিলারশিপটিতে রয়েছে হোন্ডার উন্নত রাইডিং সিমুলেটর, যা জাপান থেকে আমদানি করা হয়েছে। এর উদ্দেশ্য নতুন ও অভিজ্ঞ উভয় ধরনের রাইডারকে নিরাপদ ও দায়িত্বশীল রাইডিং অভ্যাস সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া।
