ইঙ্গিত মিলেছিল প্রথমেই, তবে কি এবার সত্যি হতে চলেছে আশঙ্কা। স্বাধীনতা দিবসের মঞ্চ থেকেই GST সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পথে বড় পদক্ষেপ নিল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের উপস্থিতিতে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে GST সংস্কারের প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে।
GST তে চার স্ল্যাবের জটিলতা কাটিয়ে এবার থেকে থাকবে মাত্র দু’টি হার, যথা- ৫ শতাংশ এবং ১৮ শতাংশ। তবে, ক্ষতিকর ও বিলাসবহুল পণ্যের জন্য রাখা হচ্ছে সর্বাধিক ৪০ শতাংশ করের বিশেষ ব্যবস্থা। বৈঠকে কেন্দ্র জানায়, নতুন সংস্কারের GST থেকে ১২ এবং ২৮ শতাংশ হার তুলে দেওয়া হবে।
ফলে দুটি নতুন হার মিলিয়ে সহজ কাঠামোয় GST কার্যকর করা হবে। তবে ক্ষতিকর এবং বিলাসবহুল পণ্যের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা রাখা হচ্ছে। মদ, সিগারেট, বিলাসবহুল গাড়ি সহ নানা পণ্যে সর্বাধিক ৪০ শতাংশ কর বসানো হতে পারে। সরকার একে ‘সিন ট্যাক্স’ হিসেবে ব্যাখ্যা করেছ। জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর থেকে ১৮ শতাংশ GST পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাবও আলোচনায় এসেছে।
