বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।
অগস্ট মাসে সর্বোচ্চ আদালতে সেই মামলা শুনানির জন্য উঠবে। এরই মধ্যে কেন্দ্রীয় হারে ডিএ সহ বৃদ্ধি-সহ একাধিক দাবি নিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ, যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থী চাকরিজীবী চাকরিহারা ঐক্যমঞ্চ ও অন্যান্য কিছু সংগঠন। যদিও তাতে পুলিশি অনুমতি মেলেনি।
নবান্ন অভিযানের অনুমতি চেয়ে হাওড়া সিটি পুলিশকে চিঠি দিয়েছিল সরকার কর্মীদের একাধিক সংগঠন। তবে পুলিশ অনুমতি দেয়নি। এও বলা হয়েছে, এর পরও নবান্ন অভিযান করার চেষ্টা হলে আইনত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
