সুখবর, তৈরী হতে চলেছে দেশের অন্যতম দীর্ঘ সেতু

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বারাণসি-কলকাতা এক্সপ্রেসওয়ে প্রকল্পে এবার যুক্ত হতে চলেছে নতুন সেতু। কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক বৈঠকের পরই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এই এক্সপ্রেসওয়ের কাজ সম্পূর্ণ হলে উত্তর ভারত থেকে কলকাতার শিল্পাঞ্চল পর্যন্ত একটানা চার লেনের সরাসরি সংযোগ তৈরি হবে। প্রায় ৬২০ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও হুগলি হয়ে কলকাতায় প্রবেশ করবে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা। সম্পূর্ণ অর্থ দেবে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের দায়িত্ব থাকবে জমি চিহ্নিত করা ও স্থানীয় পর্যায়ে সমন্বয়ের কাজ সামলানো।

জানা গিয়েছে, রাজ্য ইতিমধ্যেই জমি চিহ্নিত করার কাজ শুরু করেছে। নতুন সেতুটি বাটানগর, বজবজ বা বন্দরের আশপাশে তৈরি হতে পারে বলে প্রাথমিকভাবে ভাবা হচ্ছে। চূড়ান্ত জায়গা নির্ধারণের আগে পরিবেশ ও প্রযুক্তিগত সমীক্ষা চলবে বলে জানিয়েছে প্রশাসনিক সূত্র।