বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক। হাতে বাকি আর মাত্র এক মাস সময়। পুজো উপলক্ষে রাজ্যে নয়া ছুটির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ৩ সেপ্টেম্বর করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করেছে রাজ্য।
৩ সেপ্টেম্বর সমস্ত সরকার ও সরকারপোষিত দপ্তর, স্কুল, কলেজ, পুরসভা, পঞ্চায়েত ছুটি থাকবে। যেহেতু এই পুজোর ক্ষেত্রে দিন নির্দিষ্ট থাকে না তাই সরকারি ছুটির তালিকায় করম পুজোর উল্লেখ থাকে না। আগামী ৯ আগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে ছুটি মিলবে। এবছর শনিবার পড়েছে রাখি।
তবে টানা ছুটি মিলবে ১৫ অগস্টের সময়। এ বছর ১৫ অগস্ট পড়েছে শুক্রবার। সেই দিন এমনিতেই ছুটি থাকছে। এরপর পরের দু’দিন শনি এবং রবিও মিলছে ছুটি। শুক্রের পর শনিবার পড়েছে জন্মাষ্টমী। সেই উপলক্ষে ছুটি থাকছে। আর এরপর রবিবার। অর্থাৎ পর পর তিন দিন ছুটি পেতে পারেন সরকারি কর্মীরা।
