রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার একটি বড় আপডেট সামনে এসেছে। সম্প্রতি তীর্থযাত্রীদের কথা মাথায় রেখে একটি আকর্ষণীয় ট্যুর প্যাকেজের ঘোষণা করেছে আইআরসিটিসি, যেখানে সাধ্যের মধ্যেই উত্তর ভারতের চারটি আধ্যাত্মিক খ্যাতিসম্পন্ন শহরে ঘোরার সুযোগ পাবেন ভ্রমণপিপাসুরা।
‘হোলি কাশী’ বা ‘পবিত্র কাশী’ নামে একটি নতুন ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে আইআরসিটিসি, যেখানে নামমাত্র খরচে উত্তর ভারতের চারটি ধর্মীয় মাহাত্ম্যপূর্ণ শহরে ঘোরার সুযোগ পাবেন তীর্থযাত্রীরা। এই চারটি শহর হল বারাণসী, প্রয়াগরাজ, অযোধ্যা এবং বিহারের বোধগয়া।
জানা যাচ্ছে, এই ট্যুর প্যাকেজে নির্দিষ্ট স্থান থেকে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত বিমান পরিবহন, হোটেলে থাকা, তীর্থস্থানগুলি ঘুরে দেখার জন্য স্থানীয় পরিষেবা এবং বিভিন্ন মন্দিরগুলি ঘুরে দেখার সুবিধা থাকছে। মোট ৫ রাত এবং ৬ দিনের ট্যুর হতে চলেছে এটি। আইআরসিটিসির ঘোষণা অনুযায়ী মোট ৩৯,৭৫০ টাকা পড়বে প্যাকেজ খরচ।
