রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সূত্রের খবর, ভারতীয় রেলে C1, AC2 এবং AC3 কোচের যাত্রীদের জন্য আগেই কম্বল, বালিশ, দুটি বিছানার চাদর এবং হাতের তোয়ালে সরবারহ করে।
পাশাপাশি, কিছু ট্রেনে স্লিপার ক্লাসে যাত্রীরা একটি বিছানার টিকিটও পেতে পারেন। ট্রেন ভ্রমণের সময় যদি আপনি একটি বিছানার টিকিট না পান, তাহলে আপনি সেই বিষয়ে অভিযোগ করতে পারেন পাশাপাশি টাকা ফেরত পেতে পারেন।
এছাড়াও, ট্রেনে যাত্রা সময় আপনি যদি অসুস্থ বোধ করেন তাহলে রেলওয়ে আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান। এমনকি, গুরুতর অসুস্থ হলে তারও চিকিৎসার ব্যবস্থা করবে রেল। এর জন্য আপনাকে সামনের সারির কর্মচারী অথবা টিকিট সংগ্রহকারীর সঙ্গে যোগাযোগ করতে হবে। ভারতীয় রেলওয়ে পরবর্তী ট্রেন স্টপে যুক্তিসঙ্গত মূল্যে আপনার চিকিৎসা ব্যবস্থা শুরু করবে।
