রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার মাত্র ১৫ মিনিট আগেই টিকিট কাটা যাবে বন্দে ভারতে। এই নতুন নিয়ম চালু করেছে দক্ষিন রেলওয়ের তরফ থেকে।
রেল দফতরের তরফ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে আটটি বন্দে ভারত ট্রেনে এই ব্যবস্থা করা হয়েছে। ১৫ মিনিট আগে টিকিট কাটার ব্যবস্থা করার পাশাপাশি নির্দিষ্ট স্পেশাল থেকে বন্ধ ভারত ছাড়ার পরেও এবার থেকে টিকিট কাটা যাবে।
প্রসঙ্গত বর্তমানে যে ব্যবস্থা রয়েছে তাতে ট্রেন ছাড়ার পর নতুনভাবে আর অনলাইনে টিকিট কাটা যায় না। পাশাপাশি যে স্টেশন থেকে ট্রেন ছাড়বে, ওই ট্রেনে যদি সিট ফাঁকা থাকে তাহলে আপনি অনলাইন বুকিং সিস্টেমে তা বুক করতে পারবেন।
