সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, কাটরা-শ্রীনগর বন্দে ভারত ট্রেনের যাত্রীদের নিরামিষ কাশ্মীরি খাবার পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে IRCTC।

জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে এই সুবিধাটি পাওয়া যাবে। IRCTC-র অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার আনন্দ কুমার ঝা জানিয়েছেন, “আমরা কাটরা-শ্রীনগর বন্দে ভারত ট্রেনে স্থানীয় খাবার পরিবেশনের পরিকল্পনা নিয়ে কাজ করছি। আশা করা হচ্ছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে এটি শুরু হবে।”

IRCTC-র মতে, স্থানীয় খাবারের স্বাদ নিতে না চাওয়া যাত্রীদের জন্য উপমা, পোহা, ভেজি কাটলেট ইত্যাদির মতো অন্যান্য খবর এবং দুপুরের খাবারেও বিকল্প উপলব্ধ থাকবে। IRCTC জানিয়েছে, তারা ইতিমধ্যেই বন্দে ভারত এবং রাজধানী এক্সপ্রেসের মতো প্রধান ট্রেনগুলিতে স্থানীয় খাবারের বিকল্প সরবরাহের প্রক্রিয়া শুরু করেছে।