সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা মেট্রোর নতুন রুট চালু হওয়ায় এবং কয়েকটি রুট সম্প্রসারণ হওয়ায় কার্যত হাতে চাঁদ পেয়েছেন শহরবাসী। হাওড়া, শিয়ালদহ, সল্টলেক, বিমানবন্দরের মতো চারটি গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে মেট্রো রুট যুক্ত হয়ে যাচ্ছে।

হাওড়া ময়দান থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত একটি টিকিটেই যাওয়া যাবে। তবে ব্রেকজার্নি করে, অর্থাৎ মাঝে দুবার মেট্রো বদল করতে হবে। প্রায় সাত কিমি দীর্ঘ রুটটিতে একবার টিকিট কেটেই পৌঁছানো যাবে জয়হিন্দ বিমানবন্দরে। প্রথমে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড যেতে হবে। তারপর এসপ্ল্যানেড স্টেশন থেকে মেট্রো বদলে পৌঁছাতে হবে নোয়াপাড়া। সেখান থেকে ফের মেট্রো বদল করে সরাসরি পৌঁছানো যাবে জয়হিন্দ বিমানবন্দর। একটি স্মার্টকার্ডেই এই রুটে একপ্রান্ত থেকে অপরপ্রান্তে পৌঁছানো যাবে। উল্লেখ্য, বর্তমানে সল্টলেক-শিয়ালদহ এবং হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে ১২ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাচ্ছে।