সুখবর রাজ্যের সরকারি কর্মীদের জন্য

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিন মাত্র, তারপরেই পুজো। আর এই আবহেই সুখবর পেলেন সরকারি কর্মীরা। মূলত রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর এসেছে। এবার সেপ্টেম্বর মাসের বেতন নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই হাতে পাবেন সরকারি কর্মীরা।

বেতন পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি দফতরের কর্মীরা। সাধারণত মাসের শেষ দিন যদি শনি বা রবিবার পড়েলে তার আগের কর্মদিবসে সরকারি কর্মীদের বেতন মিটিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গে উৎসবকালীন পরিস্থিতি ও পুজোর কথা মাথায় রেখে সময়ের আগে বেতন মিটিয়ে দেওয়া হবে। পুজোর বাজারের জন্যই মধ্যে বেতন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের।

কেন্দ্রীয় সরকারের চাকরি থেকে যেসব কর্মী সেপ্টেম্বর মাসে অবসর নিচ্ছেন, তাঁদেরও যাবতীয় পাওনা মিটিয়ে দেওয়া হবে। ওই দিনই সংশ্লিষ্ট কর্মচারীর কর্মজীবনের শেষ দিন হিসাবে বিবেচিত হবে। পুজোর মাসে সরকারের এই সিদ্ধান্তে যথেষ্টই খুশি এ রাজ্যের সরকারি কর্মীরা।