সুখবর কৃষকদের জন্য

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বহুদিনের অপেক্ষার অবসান। অবশেষে কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় কৃষক সহায়তা প্রকল্প প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি-র সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২২তম কিস্তির টাকা পাঠানোর প্রস্তুতি জোরকদমে শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই বহু উপভোক্তার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে পরিবর্তন দেখা যাচ্ছে।

ইঙ্গিত মিলছে যে খুব শিগগিরই টাকা ঢুকতে পারে অ্যাকাউন্টে। তবে তার আগে কিছু প্রযুক্তিগত বিষয় এবং সম্ভাব্য সময়সীমা জানা জরুরি। পিএম কিষান যোজনায় বছরে মোট তিনটি কিস্তিতে কৃষকদের ৬,০০০ টাকা দেওয়া হয়। এই কিস্তিগুলি নির্দিষ্ট তিনটি সময়ে দেওয়া হয় – এপ্রিল থেকে জুলাই, আগস্ট থেকে নভেম্বর, ডিসেম্বর থেকে মার্চ ফেব্রুয়ারি মাসে অথবা খুব দেরি হলে মার্চের মধ্যেই ২২তম কিস্তির টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে।

যদিও এখনও সরকারিভাবে নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করা হয়নি। এছাড়াও, যাদের জমির রেকর্ড ০১/০২/২০১৯-এর পরে নথিভুক্ত হয়েছে বা একই পরিবারের একাধিক সদস্য এই সুবিধা নিচ্ছেন, তাঁদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে।