সুখবর, আসছে পাঁচটি নতুন ট্রেন

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। নিত্যযাত্রীদের জন্য এবার সুখবর। কারণ বছর শেষে আরো পাঁচটি নতুন এসি লোকাল চালু হতে চলেছে। যদিও সর্বপ্রথম শিয়ালদহ রানাঘাট রুটে এই এসি লোকাল চালিয়েছে পূর্ব রেল।

তারপর একে একে কৃষ্ণনগর, বনগাঁ ও সর্বশেষে কল্যাণী রুটে চালু হয় এই ট্রেন। আরো নতুন পাঁচটি লোকাল আসতে চলেছে এমনটাই জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর। জানা গিয়েছে, এবার এসি লোকাল চলবে হাওড়া ডিভিশনে।

হাওড়া থেকে ব্যান্ডেল রুটে এই ট্রেনগুলো চালানোর ভাবনা করা হচ্ছে। পাশাপাশি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ জানিয়েছেন হাওড়া থেকে ব্যান্ডেল এর মধ্যে এই সমীক্ষার কাজ চলছে। এছাড়াও কৃষ্ণনগর রানাঘাট কল্যাণী ও কৃষ্ণনগর রুটে এসি লোকাল চলছে। শিয়ালদহ কল্যাণী রুটে আরও একটি নতুন এসি লোকাল শুরু করেছে পূর্ব রেল। সেই কারণে বৃদ্ধি করা হয়েছে ট্রেনের সংখ্যা।