সুখবর, বাড়তে চলেছে ডিএ

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার সরকারি কর্মীদের খুশি করতে বড় সিদ্ধান্ত নিয়ে নিল রাজ্য সরকার। সম্প্রতি ফের তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র সরকার।

তারপরই তড়িঘড়ি রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য। ঘটনাস্থল বিহার। বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহের আগে কেন্দ্রের দেখানো পথে হেঁটেই বিহার সরকার রাজ্য সরকারি কর্মীদের তিন শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন, ‘উৎসবের উপহার’ হিসেবে রাজ্য সরকারি কর্মচারীদের তিন শতাংশ মহার্ঘ ভাতা, এবং পেনশনভোগীদের তিন শতাংশ মহার্ঘত্রাণ বাড়ানো হচ্ছে। ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের ফলে চলতি অর্থবর্ষে রাজ্যের কোষাগার থেকে বাড়তি ৯১৭.৭৮ কোটি টাকা খরচ হবে। উল্লেখ্য, এতদিন বিহারের রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ৫৫ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। এবারে তা বেড়ে হচ্ছে ৫৮ শতাংশ।