ঈদে পশ্চিমবঙ্গ জুড়ে আকর্ষণীয় উৎসবী অফার ঘোষণা ইয়ামাহার

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ইন্ডিয়া ইয়ামাহা মোটর পশ্চিমবঙ্গ জুড়ে তাদের জনপ্রিয় মোটরসাইকেল ও স্কুটার রেঞ্জের ওপর একগুচ্ছ বিশেষ অফার ঘোষণা করেছে। উৎসবের এই মরসুমে গ্রাহকদের খুশিতে নতুন মাত্রা যোগ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন সহজেই বাড়িতে আনা যাবে তাদের পছন্দের ইয়ামাহা গাড়িটি। ইয়ামাহার ৭০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই আইকনিক সুপারস্পোর্ট বাইকগুলির অন-রোড মূল্যের ওপর ৬,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। ইয়ামাহা RayZR 125 Fi হাইব্রিড, স্টাইলিশ ও স্পোর্টি ডিজাইনের এই স্কুটারটিতে গ্রাহকরা ৭,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

ইয়ামাহা Fascino 125 Fi হাইব্রিড জ্বালানি-সাশ্রয়ী স্কুটারেও দুর্দান্ত সাশ্রয় হবে। মাত্র ৪,৯৯৯ টাকা থেকে শুরু হবে ন্যূনতম ডাউন পেমেন্ট। ইয়ামাহা FZ-S Fi হাইব্রিড মোটরসাইকেলটি অত্যন্ত জনপ্রিয়। এর ডাউন পেমেন্ট শুরু হচ্ছে মাত্র ৭,৯৯৯ টাকা থেকে।

ইয়ামাহার বর্তমান প্রোডাক্ট পোর্টফোলিওতে রয়েছে YZF-R15M, MT-15 V2, XSR155-এর মতো প্রিমিয়াম বাইক এবং Aerox 155, Fascino ও RayZR-এর মতো আধুনিক ফিচারের হাইব্রিড স্কুটার। পারফরম্যান্স, উদ্ভাবন এবং উৎসবের আমেজকে সঙ্গী করে ইয়ামাহা তাদের এই সীমিত সময়ের অফারের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে যেতে চাইছে। এই বিশেষ সুবিধাগুলো পশ্চিমবঙ্গের সমস্ত অনুমোদিত ইয়ামাহা ডিলারশিপে পাওয়া যাবে।