পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। কলকাতা মেট্রোর তিনটি নতুন রুট উদ্বোধন হতে উচ্ছ্বসিত শহরবাসীরা। সবথেকে পুরনো ব্লু লাইনের যাত্রীরাও নতুন রুটগুলির দৌলতে উপকৃত হতে চলেছেন। বিশেষ করে এবার দক্ষিণ কলকাতার বাসিন্দাদের কাছে বিমানবন্দর হয়ে গেল আরও কাছে।
শহিদ ক্ষুদিরাম থেকে কেউ মেট্রোয় উঠলে এবার ট্রেন বদল না করেই পৌঁছে যেতে পারবেন সোজা বিমানবন্দরে। আগে ব্লু লাইনের যাত্রীদের মেট্রোয় উঠলে নোয়াপাড়া স্টেশনে নেমে লাইন বদলে ফের নতুন মেট্রো ধরে যেতে হত বিমানবন্দরে।
কিন্তু নতুন পরিকল্পনা অনুযায়ী, এবার ব্লু লাইনের কিছু মেট্রো সরাসরি নোয়াপাড়া থেকে লাইন বদলে যাবে বিমানবন্দর পর্যন্ত। বর্তমানে কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রয়েছে। তাই ব্লু লাইনের দক্ষিণের প্রান্তিক স্টেশন শহিদ ক্ষুদিরাম। এমনই পরিকল্পনা রয়েছে বলে জানান আধিকারিকরা।
